মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

আপলোড তারিখঃ 2020-06-01 ইং
মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ‘তামাক কোম্পানির কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাচাঁও’ প্রতিপাদ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করেছে মেহেরপুর জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটি। এ দিবস পালনের লক্ষে গতকাল রোববার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলনকক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। সিভিল সার্জন ডা. নাসির উদ্দীনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, কার্ডিওলজিস্ট কনসালটেন্ট আব্দুর রশিদ, এমওডিসি ডাঃ খ ম ফয়সাল হারুন, এছাড়াও তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠন এইড ফউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দৌলা, সুবাহর নির্বাহী পরিচালক মঈন-উল-আলম বুলবুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)