দামুড়হুদার সাইফুল হত্যা মামলায় তিনজন আটক

আপলোড তারিখঃ 2020-05-31 ইং
দামুড়হুদার সাইফুল হত্যা মামলায় তিনজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা পীরপুর গ্রামের সাইফুল হত্যা মামলায় সম্পৃক্ত থাকা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আটকৃতরা হলো মুন্সিপুর গ্রামের খাটায়ের ছেলে ওমেদুল (৩২), সাড়াবাড়িয়া গ্রামের মখলেছের ছেলে টিপু সুলতান (২৭), একই গ্রামের আবুরক্করের ছেলে একরামুল (৩০)। গতকাল শনিবার ভোর ৫টায় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার জিয়াউর রহমান জানান, গত ২৫ মে পীরপুর গ্রামের আব্দারের ছেলে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। এই মর্মে সাইফুলের পিতা বাদি হয়ে ৫ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করে। এই মামলায় মুন্সিপুর গ্রামের খাটায়ের ছেলে ওমেদুল, সাড়াবাড়িয়া গ্রামের মখলেছের ছেলে টিপু সুলতান, একই গ্রামের আবুরক্করের ছেলে একরামুলকে সন্দেহ হলে তাদেরকে আটক হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)