হরিণাকুণ্ডুতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

আপলোড তারিখঃ 2020-05-31 ইং
হরিণাকুণ্ডুতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে হরিণাকুণ্ডুর শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ওই গ্রামের আজাদ হোসেন ও দবির মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে আজাদের সমর্থক কামাল রাস্তার পাশে গরু বাঁধলে দবির মণ্ডলের সমর্থক হবিবর রহমান গরু খুলে দেন। এনিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)