চুয়াডাঙ্গায় পুলিশ কর্মকর্তাসহ আরও চারজনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-05-31 ইং
চুয়াডাঙ্গায় পুলিশ কর্মকর্তাসহ আরও চারজনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক পুলিশ কর্মকর্তাসহ নতুন আরও চারজন করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস এ তথ্য প্রকাশ কারে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। প্রতিদিনের ন্যায় গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ২৫ টি ফলাফল প্রকাশ করে। যার মধ্যে জেলার আলমডাঙ্গা উপজেলার ২ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন পুলিশ কর্মকর্তাসহ দুই জন করোনা শনাক্ত হয়েছে। অন্য ২১ জনের রিপোর্ট নেগেটিভ। এর আগে, গত শুক্রবার চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামে একজন করোনা শনাক্ত হয়। গতকাল শনিবার করোনা আক্রান্ত সন্দেহে ৪৬ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। গতকাল চুয়াডাঙ্গা সদর থেকে ১৪ টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ১৫টি, জীবননগর উপজেলা থেকে ৫টি ও দামুড়হুদা উপজেলা থেকে ১২ টিসহ মোট ৪৬ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১০৫৮ টি, প্রাপ্ত রিপোর্ট ৯৫১টি, পজেটিভ ৯০ টি, নেগেটিভ ৮৬১ টি, সুস্থ ৩২ ও মৃত্যু ১। শনিবার পাঠানো ৪৬ টি নমুনাসহ ফলাফল পেতে বাকী আছে ১০৭ টি। করোনা শনাক্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ৪ জন ও হোম আইসোলেসনে আছেন ৪৯ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)