ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

আপলোড তারিখঃ 2020-05-31 ইং
ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরের বাকোসপোতা গ্রামে ৫ বছরের শিশুপুত্র রাব্বি হাসান রিফাতকে শ্বাসরোধ করে হত্যার পর মা রিফা খাতুন (২৬) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের কৃষক মামুন মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ভোরের দিকে। স্বামীর সঙ্গে পরিবারিক কলহের সূত্র ধরে স্ত্রী এ আত্মঘাতি সিদ্ধান্ত নেন বলে প্রতিবেশীরা জানান। তবে পুলিশ জানিয়েছে মা রিফা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম জানান, রাতে শিশুপুত্র রিফাতকে সঙ্গে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন পিতা মামুন মিয়া। রাত চারটার দিকে স্বামী গোয়ালঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখেন বিছানায় নেই রিফাত। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভেতরে দেখতে পান স্ত্রী রিফা খাতুন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলছেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রিফাতকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শনিবার সকালে মৃতদেহ দুটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ছেলেকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেন। তিনি আরও জানান, মৃত রিফা খাতুন দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)