মেহেরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-31 ইং
মেহেরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে করোনাভাইরাসে সচেতন হওয়ার লক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের শেখপাড়া ভোরের ছোঁয়া স্মৃতি সংঘ সংগঠনের কার্যালয় থেকে এ মাস্ক বিতরণ করা হয়। ভোরের ছোঁয়া স্মৃতি সংঘের সভাপতি মলিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস। মাস্ক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর সমাজসেবার সভাপতি আমিনুল ইসলাম খোকন। বক্তব্য দেন ভোরের স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ফাহাদ খান। পরে ভোরের ছোঁয়া স্মৃতি সংঘের সদস্যসহ পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)