মেহেরপুরের চাঁদবিলে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা

আপলোড তারিখঃ 2020-05-31 ইং
মেহেরপুরের চাঁদবিলে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে দ্রুতগামি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। এ ঘটনায় ট্রাকের চালক রিয়াজুল ইসলাম মারাত্মক আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। আহত রিয়াজুল মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের রহমত উল্লাহের ছেলে। জানা গেছে, গতকাল শনিবার আমঝুপি থেকে মেহেরপুর আসার পথের মধ্যে একটি ট্রাক (ঢাকা মেট্রো -ড-১৪-৬৩০৫ ট্রাক) চাঁদবিল নামক স্থানে এক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা মারলে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক আহত হন। ট্রাকসহ গাছটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)