করোনা সংকট ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যশোর সেনানিবাসের সদস্যদের নানা কার্যক্রম

আপলোড তারিখঃ 2020-05-31 ইং
করোনা সংকট ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যশোর সেনানিবাসের সদস্যদের নানা কার্যক্রম ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঘূর্ণিঝড় আমফানের আঘাতে তছনছ হয়ে গেছে উপকূলীয় অঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলা। ঝড়, জলোচ্ছাস ও অতিবৃষ্টিতে ভেঙে গেছে লাখ লাখ ঘরবাড়ি ও গাছপালা। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ভেসে গেছে চিংড়ি ঘের। অনেক জেলায় বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে। এ ছাড়া আম, বোরো ধান তরিতরকারিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমফানের এ তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষের পাশে রয়েছেন যশোর সেনানিবাসের সদস্যরা। গতকাল শনিবার ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য-সহায়তা প্রদান, বাড়ি বাড়ি গিয়ে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ ও ঘরবাড়ি মেরামত করে দেন সেনা সদস্যরা। `` স্বাস্থ্যবিধি মেনে ক্রয়/বিক্রয় করতে মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত। `` প্রাণঘাতী করোনা পরিস্থিতি হতে নিজেদেরকে সুরক্ষিত রেখে গাড়ীতে যাতায়াত করতে যাত্রী এবং গাড়ীর চালককে উপদেশমূলক বক্তব্য প্রদান। `` সত্যিকারের দুস্থ মানুষের হাতে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার প্রচেষ্টায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় রাস্তায় অপ্রয়োজনীয় যানবাহন চলাচল ঠেঁকাতে তৎপর সেনাসদস্যরা। `` স্বাস্থ্যবিধি মেনে গাড়ীতে যাতায়াত করতে যাত্রী এবং গাড়ীর চালককে উপদেশমূলক বক্তব্য প্রদানের চেষ্টায় যশোরের সেনাসদস্যরা। `` করোনা সংক্রমন বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং কার্যক্রম অব্যাহত। `` স্বাস্থ্যবিধি মেনে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করছেন এক সেনা সদস্য। `` ঘুর্ণিঝড় ''আম্পান'' এর তান্ডবে উপকূলবর্তী ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের বাড়ী বাড়ী জরুরী খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত। `` স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক বক্তব্য প্রদান করছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` উপকুলবর্তী সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন করেন যশোর সেনানিবাসের মাননীয় জিওসি মহোদয়। `` আম্পানে উপকুলবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের নিরন্তন প্রচেষ্টায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের বাড়ী বাড়ী জরুরী খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত। `` উপকুলবর্তী মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অন্যান্য ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত। `` আম্পানে উপকুলবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের নিরন্তন প্রচেষ্টায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)