কুড়ুলগাছি সদাবরির একটি মুদি দোকানে আগুন!

আপলোড তারিখঃ 2020-05-31 ইং
কুড়ুলগাছি সদাবরির একটি মুদি দোকানে আগুন! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে একটি মুদি দোকানের মালামাল আগুনে ভষ্মিভূত। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদাবরী গ্রামের আকমান আলীর ছেলে কবিরের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। অগ্নিকাণ্ডে দোকানে থাকা নগদ ১৫ হাজার টাকা, মুদি মালামাল, একটি ফ্রিজ ও দোকানের আংশিক ক্ষতিসহ মোট ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক কবির হোসেন। তিনি আরও জানান, দোকান রাতে বন্ধ করার পর বিদ্যুত এর সর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়। দোকানে কোমল পানিয় থাকার কারণে আগুন আরো ছড়িয়ে পড়ে। পেপসি সেভেনআপের বোতলে আগুন লাগলে পানির বোতলের শব্দের কারণে বুঝতে পারি আগুন লাগার বিষয়টি। দোকানে থাকা ফ্রিজটিও পুড়ে যায়। করোনাভাইরাসের এই সময় শেষ অবলম্বন আগুনে পুড়ে যাওয়ার কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছে মুদি দোকান মালিক। অসহায় এই দোকান মালিকের পাশে দাঁড়ানোর জন্য কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেন ক্ষতিগ্রস্থ মুদি দোকানী কবির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)