মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-05-30 ইং
মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে বারিউজ্জামান লিটু (৫০) নামের ঢাকা ফেরৎ একজনের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কোলা গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ঈদের আগের দিন ঢাকা থেকে মেহেরপুরের নিজ বাড়িতে আসেন। এরপর থেকেই জ্বরে আক্রান্ত হন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বুধবার তিনি জ্বর, ঠাণ্ডা ও কাঁশি নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে গত বৃহস্পতিবার তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুরে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোখলেসুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, গত বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। যেহেতু করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, সে হিসেবে করোনা আক্রান্ত লাশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, যেহেতু তার করেনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে, এ কারণে তার লাশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হবে। এ ছাড়া তিনি ঢাকা থেকে আসার পর থেকে তাঁর পরিবার হোম কোয়ারেন্টাইনে আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)