গাংনীতে নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-05-30 ইং
গাংনীতে নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরে গাংনীতে নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, সাহারবাটি গ্রামের রিয়াজুদ্দীন (৬৫), একই গ্রামের কাবিরুল ইসলাম (২৪), গোপালনগরের আশিক এলাহি (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের বানুয়ারা খাতুন (৩৮) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তিরাসহ তাঁদের বাড়ির পাশর্^বর্তী ১০টি বাড়ি লকডাউন করা হবে। এছাড়া আক্রান্ত ব্যক্তিদের তাঁদের নিজ বাড়ি থেকেই চিকিৎসাধীন থাকবেন। মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, গত বৃহস্পতিবার ১৯ জনের নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে করোনায় চারজন পজেটিভ বলে নিশ্চিত করেন। উল্লেখ্য, মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন সুস্থ ও একজন মৃত্যুবরণ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)