বাড়ির গেটে কাফনের কাপড়!

আপলোড তারিখঃ 2020-05-30 ইং
বাড়ির গেটে কাফনের কাপড়! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঘুম থেকে উঠেই বাড়ির দরজায় একটি প্যাকেট। উৎসুক মন নিয়ে খুলে দেখেন তাতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও কর্পুর রয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। ওই গ্রামের আমিরুল ইসলাম মোল্লার বাড়ির প্রবেশ মুখে কে বা কারা হুমকি-স্বরুপ এগুলো রেখে যায়। তবে গ্রামবাসী জানায়, জমিজাতি নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে প্রতিপক্ষ আমিরুল ইসলাম মোল্লার ছেলে আনোয়ার মহুরীকে হুমকি দিতেই এই কাণ্ড ঘটনো হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আনোয়ার মহুরী খবরের সত্যতা স্বীকার করে গত বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন, প্রতিপক্ষের সঙ্গে এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় শালিস বৈঠক চলছে। বংকিরা পুলিশ ক্যাম্পের আইসি আতাউর রহমান জানান, গত মঙ্গলবার কে বা কারা আনোয়ার মহুরীর বাড়ির সামনে কাফনের কাপড় রেখে যায়। জমিজাতি নিয়ে চাচা ভাতিজার দ্বন্দ্বের কারণে এমনটি হতে পারে বলে তিনি মনে করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)