জীবননগরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2020-05-30 ইং
জীবননগরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মনোহরপুর: জীবননগর উপজেলার মনোহরপুর ভৈরব নদের পানিতে ডুবে ইয়াসিন (৯) নামেন এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী মনোহরপুর গ্রামের উত্তরপাড়ার হযরত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের লোকজন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির পাশে ভৈরব নদে খেলা করতে যেয়ে বাড়িতে আর ফিরে আসেনি ইয়াসিন। কাজ শেষ করার পর ইয়াছিনকে অনেকক্ষণ পর্যন্ত দেখতে না পেয়ে তার মা-বাবাসহ পরিবারের লোকজন বিভিন্ন দিকে খুঁজতে থাকেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও ইয়াছিনকে পাওয়া যায়নি। সারা দিন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাদের বাড়ির পাশে ভৈরব নদে ভাসমান ইয়াছিনের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে পারিবারের লোকজন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মনোহরপুর বাসস্ট্যান্ড কবরস্থানে ইয়াছিনকে দাফন করা হয়। ইয়াছিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)