চুয়াডাঙ্গায় পুলিশ ইন্সপেক্টরের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-05-30 ইং
চুয়াডাঙ্গায় পুলিশ ইন্সপেক্টরের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার একটি থানার ইন্সপেক্টর (ওসি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ইন্সপেক্টর (ওসি) হোম আইসোলেশনে আছেন। জানা গেছে, গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলার পাঁচটি থানার মধ্যে একটি থানার ইন্সপেক্টরের (ওসি) করোনা পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার পর ওই কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে হোম আইসোলেশন করা হয়েছে। একই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। তাঁদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে আজ আইইডিসিআর-এ পাঠানো হবে। তবে থানার কার্যক্রম চলমান থাকবে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ‘শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে আসা রিপোর্টে আমার একটি থানার ইন্সপেক্টর (ওসি) করোনাভাইরাস পজিটিভ আসে বলে চিকিৎসকেরা জানান। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই ইন্সপেক্টরকে আমি হোম আইসোলেশন নিশ্চিত করেছি। একই সঙ্গে ওই কর্মকর্তার সংস্পর্শে আসা প্রত্যেককে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। তাঁদের নমুনা সংগ্রহ করার ব্যাপারেও কাজ চলছে। শনিবার তাঁদের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হবে। তবে থানার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকবে।’ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘থানার ইন্সপেক্টর করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি আমি শুনেছি। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে কোয়ারেন্টাইন করতে বলা হয়েছে। সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)