কালীগঞ্জে মারা গেল দুটি গাভী, কৃষকের প্রাণ রক্ষা

আপলোড তারিখঃ 2020-05-30 ইং
কালীগঞ্জে মারা গেল দুটি গাভী, কৃষকের প্রাণ রক্ষা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের দুটি গাভী মারা গেছে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে অন্য আরেকটি গাভী ও কৃষক নিজেও। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ছোট ভাটপাড়া গ্রামের মাঠের মধ্যে। গাভী দুটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। মাঠের মধ্য স্থাপিত বিদ্যুতের পোলের সাপোর্টের জন্য টানা বাধা তার বৃষ্টির পানিতে ডুবে গিয়ে টানাতেও বিদ্যুতে পরিণত হয়। গরু দুটি এ টানার স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত কৃষককে সান্তনা দিতে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার ও পিডিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাভী দুটির মালিক হারুন অর রশিদ জানান, তিনি মাঠে গরু চরিয়ে বিকেল পাঁচটার দিকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। মাঠ থেকে ভাটপাড়া নলডাঙ্গা মাঠের মধ্যের একটি বিদ্যুতের পোলের নিকট উঠলে আগে যাওয়া দুটি গাভী তারের স্পর্শে হঠাৎ ছটফট করে মাটিতে পড়ে যায়। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই অন্য গরুটি নিয়ে সামনের দিকে এগিয়ে এলে গরুর সঙ্গে তিনিও কাঁপতে থাকেন। এরপর গরুটি নিয়ে তাড়াহুড়া করে পেছনের দিকে সরে গিয়ে গরুটির সঙ্গে তিনি রক্ষা পান। তবে আগে যাওয়া গাভী দুটি তাঁর চোখের সামনেই ছটফট করতে করতে মারা যায় বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, ক্ষতিগ্রস্ত কৃষক হারুন অর রশিদ দরিদ্র কৃষক। একজন কৃষকের গোয়ালের গরু মারা গেলে সান্তনা দেওয়ার ভাষা থাকে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)