দর্শনা কেরুজ চিনিকলের সাবেক কেমিষ্ট তৈয়েবুর রহমানের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-05-28 ইং
দর্শনা কেরুজ চিনিকলের সাবেক কেমিষ্ট তৈয়েবুর রহমানের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলের সাবেক সিনিয়র কেমিষ্ট তৈয়েবুর রহমান আর নেই। তিনি মঙ্গলবার সকাল ৬টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামের মৃত আজাহার হোসেনের বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পক্ষঘাত রোগে ভুগছিলেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের সভাপতি তৈয়ব আলী, সংগঠনের সাধারণ সম্পাদক ও কেরুজ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মরহুমের শ্যালক মাসুদুর রহমান মাসুদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন উপস্থিত হন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গত মঙ্গলবার সকাল ১০টায় বেদনা বিধুর পরিবেশে সাবেক সিনিয়র কেমিষ্ট তৈয়েবুর রহমানের পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য দর্শনা চিনিকলের সাবেক সিনিয়র কেমিষ্ট তৈয়েবুর রহমান ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের চাচা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)