চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় পাইপ বসাতে বাধা, জমির মালিককে মারধর

আপলোড তারিখঃ 2020-05-27 ইং
চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় পাইপ বসাতে বাধা, জমির মালিককে মারধর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় পাইপ বসাতে বাধা দেওয়ায় জমির মালিক মাসুদ অর রশিদকে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে একই এলাকার জনি, রকি ও তার পিতা ওয়াজেদ আলী বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাসুদের স্ত্রী সাবানা খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় মাসুদ অর রশিদ-এর বাড়ির পাশের জমি দিয়ে জোরপূর্বক চলাচল করে একই এলাকার ওয়াজেদ আলীসহ তার পরীবার। ওই জমিতে গতকাল সকালের দিকে পানির পাইপও বসায় তারা। খবর পেয়ে জমির মালিক পানির পাইপ বসাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওয়াজেদ আলীসহ তার দুই ছেলে লাঠি হাতে মাসুদকে ধাওয়া করে। মাসুদ তার নিজের বাড়ির মধ্যে চলে গেলে জোরপূর্বক বাড়ির মধ্যে ঢুকে মাসুদকে বেদম মারপিট করে বাম হাত ভেঙ্গে দেয় ওয়াজেদ আলীসহ তার দুই ছেলে। এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘ চুয়াডঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় পানির পাইপ বসানো নিয়ে মারধরের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)