চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী আহত

আপলোড তারিখঃ 2020-05-23 ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী রেফার্ড করে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সরোজঞ্জ-শাহাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ শাহাপুর গ্রামের নাইমুর রহমান (২৪) ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুন (২০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে নাইমুর রহমান ও তাঁর স্ত্রী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা শাহাপুর গ্রামের পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাইমুর ও তাঁর স্ত্রী ফাতেমা মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘নাইমুরের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁর একটি পা ভেঙে গেছে। তাঁর স্ত্রীর কোনো কথা বলতে পারছেন না। ধারণা করা হচ্ছে মাথায় আঘাত লেগেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য ফাতেমাকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)