জীবননগরে শিশুদের মধ্যে দোস্ত এইডের ঈদের পোশাক বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-23 ইং
জীবননগরে শিশুদের মধ্যে দোস্ত এইডের ঈদের পোশাক বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে দোস্ত এইড সোসাইটির উদ্যোগে শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে দোস্ত এইড সোসাইটি ও এবলুম বাংলার উদ্যোগে জীবননগর পৌরসভার ৩০ জন অসহায় দরিদ্র পরিবার ও প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। জীবননগর পৌরসভার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মধ্যে ঈদেও নতুন পোশাক বিতরণ করেন জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টিভির সাংবাদিক সাব্বির সামি মুহিত, বিজনেজ আওয়ারের বার্তা সম্পাদক আসিম সাঈদ, মাইটিভির জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদ, এ আর ডাবলু, ঐশ^র্য সাহা প্রিয়া, পৌর কাউন্সিলর আপিল মাহমুদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)