এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার দিলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-05-23 ইং
এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার দিলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭০ জন এতিম শিশুর মধ্যে নতুন জামা ঈদ উপহার দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের ৭০ জন এতিম শিশুদের মধ্যে এ ঈদ উপহার দেন তিনি। করোনাভাইরাসের কারণে লকডাউন হওয়ার পর থেকেই অসহায়ের সাহায্যে এগিয়ে এসেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গত মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত প্রায় ৭ হাজার ১১৩টি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। শুধু খাদ্যসামগ্রী বিতরণই নয়, মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা, করোনা মোকাবিলায় লকডাউন কর্মসূচি পরিচালনা, দুস্থদের ঈদ উপহার প্রদান, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, এতিম শিশুদের সঙ্গে ইফতার, করোনা মোকাবিলায় জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচার, ফোন কল ও এসএমএস পেয়ে খাদ্য ও ওষুধ সরবরাহ, ভাঙ্গা সংসার জোড়া লাগানোসহ সকলের সাথে সমন্বয় সাধন করে ইতিমধ্যে তিনি চুয়াডাঙ্গা জেলাবাসীর নিকট মানবিক পুলিশ সুপার হয়ে উঠেছেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ‘দেশের জনগণকে সেবা করার জন্য সরকার আমাকে বেতন, বাসা, গাড়িসহ অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। ফলে আমি পেশাগত ও নৈতিক দায়িত্ববোধ থেকে আমার সাধ্যমত চেষ্টা করি জনগণকে সেবা দিতে।’ তিনি আরও বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যে আমরা কাজ করে চলেছি। করোনা পরিস্থিতি মোকাবিলা থেকে শুরু করে ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায়ও আমরা কাজ করেছি। রাতেই ঝড়ের মধ্যে বৃষ্টিতে ভিজে সড়কে ভেঙে পড়া গাছ সরিয়েছে পুলিশ সদস্যরা। সারা রাত মাঠে থেকে কাজ করা হয়েছে। বৃহস্পতিবার দিনেও পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি ঠিক করার কাজও করেছে। সহযোগিতা করা হয়েছে বেশকিছু অসহায় পরিবারকে। মানুষের পাশে দাঁড়াবার জন্য পুলিশ সদস্যরা সর্বদা প্রস্তুত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)