চুয়াডাঙ্গায় ঈদ উপহার দিলেন টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-05-23 ইং
চুয়াডাঙ্গায় ঈদ উপহার দিলেন টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের প্রায় ১ শ জন মানুষের মধ্যে ঈদ উপহার-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এই উপহার-সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ ওয়ার্ডের নেতা-কর্মীরা। বিতরণকালে টোটন জোয়ার্দ্দার বলেন, যতটা সম্ভব ঘরে থাকতে হবে, জনসমাগম পরিহার করতে হবে, ক্লাবে, বারে, রেস্তরাঁয় যাওয়া বন্ধ করতে হবে৷ করোনাভাইরাস থেকে দূরে থাকতে সরকার যেসব পরামর্শ দিয়েছে, সেগুলো মেনে চলতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)