কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-20 ইং
কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: কালীগঞ্জে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার হাজিপুর মুন্দিয়ার ঈদগাহ ময়দানে ৬৩ জন হতদরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কৃষক লীগের নেতা লুৎফর রহমান, যুবলীগের নেতা শরিফুল ইসলাম প্রমুখ। কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, করোনা পরিস্থিতিতে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের হাজীপুর ঈদগাহ ময়দানে কর্মহীন ও নিম্ন আয়ের ৬৩ জন মানুষকে সেমাই, চিনি, আটা ও সুজি প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)