মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2020-05-20 ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখাসহ মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীর নিকট থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সজল আহমেদ এর নেতৃত্বে অভিযান চলাকালে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখাসহ মূল্য তালিকা না থাকায় শহরের কোর্ট রোডের সাব্বির স্টোরের মালিক আব্দুস সালামের নিকট ৫হাজার টাকা, বামনপাড়ার সোহাগ স্টোরকে ৩ হাজার টাকা এবং বামনপাড়ার ইমাদুলের দোকানে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিনষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও সেভ ফুড ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)