মুনিম লিংকন জীবননগরে বদলি, দামুড়হুদার নতুন ইউএনও দিলারা

আপলোড তারিখঃ 2020-05-20 ইং
মুনিম লিংকন জীবননগরে বদলি, দামুড়হুদার নতুন ইউএনও দিলারা ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের বদলির আদেশ হয়েছে। আদেশে দামুড়হুদা উপজেলা থেকে বদলি হয়ে তিনি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। গত সোমবার সন্ধ্যা ছয়টায় এ আদেশ পান তিনি। জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর এস এম মুমিন লিংকন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি করোনাভাইরাসের সংকট মুহূতে সুনামের সঙ্গে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। অপর দিকে, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বদলি হয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এস এম মুমিন লিংকন জীবননগর যোগদান করবেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)