২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় কেউ করোনা আক্রান্ত হয়নি

আপলোড তারিখঃ 2020-05-20 ইং
২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় কেউ করোনা আক্রান্ত হয়নি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস এ তথ্য প্রকাশ করে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষা করে ৪৬টি ফলাফল এসেছে। যার সবগুলোর নেগেটিভ। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৮৩ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪০ জন, আলমডাঙ্গায় ২৬ জন, জীবননগরে ১ জন ও দামুড়হুদায় ১৬ জন। এর আগে গত সোমবার দামুড়হুদায় নতুন এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দামুড়হুদা উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ গতকাল নতুন ১৯ জনের নমুনা সংগ্রহ করেছে। গতকাল চুয়াডাঙ্গা সদর থেকে ৯টি, জীবননগর উপজেলা থেকে ১০টিসহ মোট ১৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত সোমবার করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ ৩০ জনের নমুনা সংগ্রহ করে। চুয়াডাঙ্গা সদর থেকে ৪টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৩টি, জীবননগর উপজেলা থেকে ১১টি, দামুড়হুদা উপজেলা থেকে ১২টিসহ মোট ৩০টি নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গায় করোনা শনাক্তদের অধিকাংশ করোনার উপসর্গহীন। জেলায় এ পর্যন্ত ৮৩ জন করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। বর্তমানে হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রয়েছে ২৩ ও হোম আইসোলেশনে রয়েছে ৫২ জন। তাঁদের সার্বক্ষণিক নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮৩১টি, প্রাপ্ত রিপোর্ট ৭২৫টি, পজেটিভ ৮৩টি, নেগেটিভ ৬৪৩টি, সুস্থ ৭ ও মৃত্যু ১। মঙ্গলবার পাঠানো ১৯টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১১১টি। করোনা শনাক্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ২৩ জন ও হোম আইসোলেসনে আছেন ৫৩ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)