দর্শনায় মুক্তিযোদ্ধা পরিবারকে ঈদ উপহার

আপলোড তারিখঃ 2020-05-20 ইং
দর্শনায় মুক্তিযোদ্ধা পরিবারকে ঈদ উপহার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় করোনা প্রার্দুভাবে ঘরবন্দী কর্মহীন মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। ইয়ুথ অ্যাসেম্বলির আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ৩১টি ঘরবন্দী কর্মহীন মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ৫ শ টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়। যুদ্ধকালীন কমান্ডর বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের অর্থ পরিচালক আমিরুল ইসলাম, সমন্বয়কারী কিতাব আলী, মানবসম্পদ বিভাগের হাসমত কবির, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)