ঝিনাইদহে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-20 ইং
ঝিনাইদহে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির উদ্যোগে করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির সহায়তায় পৌর এলাকার চার শতাধিক অসহায় মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ জানান, করোনা প্রভাবের শুরু থেকে এ পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় ৩ হাজার অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় জেলা বিএনপির আহবায়ক অ্যাড. এস এম মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, মুন্সি কামাল আজাদ পান্নু, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসান মাস্টার, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, তাইজাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক জিন্নাতুল হক খাঁন, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে কালীগঞ্জ, মহেশপুর, শৈলকুপা ও ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে বলে বিএনপি নেতারা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)