আন্দুলবাড়ীয়ায় মাওলানা জুবায়ের খানের খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-20 ইং
আন্দুলবাড়ীয়ায় মাওলানা জুবায়ের খানের খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের প্রায় দেড় শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া পশ্চিম বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক-সংলগ্ন মেসার্স খান বস্ত্র বিতানের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তালহা ফাউন্ডেশনের চেয়ারম্যান, আন্দুলবাড়ীয়া বাজারের গার্মেন্টস ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক হযরত মাওলানা মো. জুবায়ের খান তাঁর নিজ উদ্যাগে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুবলীগ নেতা খান তারিক মাহমুদ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আজাদ পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সদস্য শেখ সম্রাট, জে কে এন্টারপ্রাইজের ম্যানেজার মাওলানা আব্দুল্লাহ, ফারুক ফয়সাল খান, রাসেল উদ্দীন ও ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)