ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিএনপির ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে
বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতা-কর্মী-সমর্থকদের পরিবারের মধ্যে তারেক রহমানের পক্ষে উপহার পৌঁছে দিলেন জেলা বিএনপির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের মধু মালিতার পরিবার ও আহত যদু মালিতার পরিবারকে এ উপহার-সামগ্রী দেওয়া হয়। এছাড়াও শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সিরাজুল ইসলামের পরিবারকে উপহার পৌছে দেন বিএনপি নেতা শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পদ্ববিলা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন, সহসভাপতি গোলাম সরোয়ার হিমু, সাংগঠনিক সম্পাদক ও মেম্বার আজিবর রহমান, ওয়ার্ড সভাপতি শরিফ মন্ডল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাহাবুল ইসলাম, সদর থানা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন খোকন, ইউনিয়ন যুবদলের সভাপতি মানিক জোয়ার্দ্দার, শরীফ হোসেন, জহুরুল ইসলাম, মাহাবুব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপলব, মিলন হোসেন, আরাফাত প্রমুখ।
