এ সংকটকালীন পরিস্থিতিতে সবাইকে সহযোগিতা করতে হবে

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
এ সংকটকালীন পরিস্থিতিতে সবাইকে সহযোগিতা করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে ইয়াহ্ ইয়া খান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ৩ হাজার ৭২০ জন অসহায়, দুস্থ ও করোনাভাইরাসের কারণে কাজহীন হয়ে পড়া মানুষের মধ্যে এ উপহার-সামগ্রী বিতরণের লক্ষে জেলা পরিষদ সদস্যদের হাতে প্যাকেটগুলি হস্তান্তর করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পরিষদেরর মাধ্যমে বিতরণের লক্ষ্যে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ৩ হাজার ৭২০ প্যাকেট উপহার-সামগ্রী বরাদ্দ দিয়েছেন। জেলা পরিষদের প্রত্যেক সদস্য ১৫০ জন করে, চেয়ারম্যান ৫ শ জন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ২২০ জনের তালিকা করে মোট ৩ হাজার ৭২০ অসহায়, দুস্থ এবং করোনাভাইরাসের জন্যে সৃষ্ট পরিস্থিতির কারণে কাজহীন হয়ে পড়া মানুষের মধ্যে এ উপহার-সামগ্রী বিতরণ করা হবে। প্রত্যেক প্যাকেটে একটি শাড়ি, এক কেজি চিনি, এক কেজি পোলাও চাল, এক প্যাকেট সেমাই (২ শ গ্রাম) ও একটি করে সাবান আছে। `` প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপহার-সামগ্রী সারা দেশেই জেলা পরিষদের মাধ্যমে বিতরণের জন্য বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ উপহার-সামগ্রী বিতরণের লক্ষ্যে জেলা পরিষদ সদস্যদের হাতে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান, জহুরুল ইসলাম, হাকিবুল হাসান, নুরুন্নাহার কাকলী ও চেয়ারম্যানের সিএ জালাল উদ্দিন। এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপহার-সামগ্রী পাঠিয়েছেন। আমরা জেলা পরিষদের মাধ্যমে অসহায়, দুস্থ এবং কাজহীন মানুষের তালিকা করে বাড়ি বাড়ি এ উপহার পৌছে দেব। আপনার নিজের নিজের ঘরে থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ অতিদ্রুতই এ সংকটময় পরিস্থিতি কেটে যাবে। সবাইকেই এই পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)