সরোজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
সরোজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াড়াঙ্গার সরোজগঞ্জ বাজার ও বদরগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অপরাধে সরোজগঞ্জ বাজারের সাইফুল টেইলার্সকে ১ হাজার টাকা, জিহাদ বস্ত্রালয় এন্ড শাড়ী হাউজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদলত টিমের উপস্থিতি টের পেয়ে অনেকে দোকান বন্ধ করে চলে যায়। অনেকে আবার সাটার বন্ধ করে ভিতরে অবস্থান করে। এই সময় জিহাদ বস্ত্রালয় এর বন্ধ করা দোকানের ভিতরে তিনজনকে পাওয়া যায়। তারপরে দোকানটি বন্ধ করে তালা লাগিয়ে চেয়ারম্যান এর জিম্মায় দিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু জিহাদ ফখরুল আলম খাঁন এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আলী আহম্মেদ হাসানুজ্জামান (মানিক) সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল আলিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)