আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় সাপের কামড়ে বিদ্যুৎ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিদ্যুৎ আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া গ্রামের তানহার আলীর ছেলে ও জেসিডি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। জানা যায়, গত রোববার রাত ৮টার দিকে বিদ্যুৎ হোসেন বাড়ির পাশেই স্কুলের শহীদ মিনারের সিড়িতে বসেছিল। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। সে দ্রুত বাড়িতে চলে এসে পরিবারের সদস্যদেরকে তার পায়ে সাপে কামড়ের বিষয়ে জানায়। এরপর পরিবারের সদস্যরা তাকে গ্রামের এক কবিরাজের কাছে নেয়। কবিরাজ ঝাড়ফুঁক করে কোনো সুবিধা না পেয়ে বিদ্যুৎকে হাসপাতালে নিতে বলে। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সে সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিদ্যুৎকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে এক স্কুলছাত্রকে তার পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার পূর্বেই ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। তার পায়ে বিষধর সাপের কামড়ের চিহ্ন দেখা যায়। তাকে সাপে কামড়ের দুই ঘণ্টারও বেশি সময় পর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সঠিক সময় তার শরীরে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনাম স্নেক) পুশ করা গেলে স্কুলছাত্রটি হয়ত বেঁেচ যেত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)