চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের ইফতার করালেন ডিসি

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের ইফতার করালেন ডিসি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের উদ্যোগে প্রেসক্লাব সদস্যরা ইফতারে অংশগ্রহণ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের ৩য় তলায় জেলা প্রশাসকের পাঠানো ইফতার-সামগ্রী প্রদান করেন সহকারী কমিশনার হাবিবুর রহমান ও জেলা নাজির হামিদুর রহমান। গ্রহণ করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ নেতৃবৃন্দ। পরে প্রেসক্লাবের সদস্যবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতারে অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘প্রেসক্লাবে বসে সাংবাদিকদের সঙ্গে ইফতার করার ইচ্ছা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হলো না। সামনে অবশ্যই সুদিন আসবে, তখন সবাই এক সঙ্গে বসব ইনশা-আল্লাহ।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)