মেহেরপুরে ঈদুল ফিতরের জামাত ঈদগাহের পরিবর্তে মসজিদে

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
মেহেরপুরে ঈদুল ফিতরের জামাত ঈদগাহের পরিবর্তে মসজিদে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের জামাত ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে নামাজ আদায় করতে হবে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ মসজিদের সামনে পর্যাপ্ত পরিমাণে হাত ধোয়ার সাবান রাখার ব্যবস্থা করতে হবে। গতকাল সোমবার সকালে মেহেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে ঈদের জামাত নিয়ে আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)