মেহেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
মেহেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: স্থানীয় পত্রিকা মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এম এ এস ইমন ও যুগ্ম সম্পাদক আল আমীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন মেহেরপুরের সাংবাদিকেরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করেন। সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন অবজারভার-এর মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলম, মানবকন্ঠ’র প্রতিনিধি মুজাহিদ মুন্না, দিনকাল প্রতিনিধি হারুনুর রশিদ রবি, পশ্চিমাঞ্চল প্রতিনিধি ডি এম মুকিদ, আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে মেহেরপুরের ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলন, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মিজানুর রহমান, দৈনিক জনতার প্রতিনিধি কামারুজ্জামান খান, বাংলাটিভি ও মানবজমিন প্রতিনিধি আকতারুজ্জামান, আমাদের অর্থনীতি প্রতিনিধি মাসুদ রানা, ভোরের কাগজ প্রতিনিধি হাসান মুস্তাফিজুর রহমান, মেহেরপুর প্রতিদিনের চীফ রিপোর্টার মর্তুজা ফারুক রূপক, অধিকার প্রতিনিধি শাকিল রেজা, আলোকিত সকাল প্রতিনিধি সাব্বির হোসেন, জবাবদিহি প্রতিনিধি সিরাজদৌলা পাভেল, বার্তা মেহেরপুর প্রতিনিধি রাশেদ খান, সাংবাদিক মেহেরাব হোসেন, হাসনাত জামান সৈকত প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক রফিকুল আলম বলেন, সংবাদ প্রকাশ হলে সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতেই পারেন। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করতে পারেন না। সব জায়গায় ক্ষমতা দেখাতে হয় না। সাংবাদিক মাহাবুব চান্দু বলেন, আইনটি পাশ হওয়ার পর প্রধামন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীলরা বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ আইন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার হবে না। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থানের মতো মেহেরপুরেও সাংবাদিকদের এই আইনে মামলার সম্মুখীন হতে হচ্ছে। উল্লেখ্য, মেহেরপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য মকবুল হোসেনের বিরুদ্ধে পরের বাড়ি দখলে রাখার সংবাদ প্রকাশ করায় সংক্ষুব্ধ হয়ে তাঁর ভাগ্নে সবুজ হোসেন গত ১৩ মে এ মামলা করেন। গত ১১ মে ‘গাংনীর সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের কাণ্ড, ২৬ বছর ধরে দখলে রেখেছেন পরের বাড়ি’ শিরোনামে মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রধান শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রিন্ট ভার্সনের পাশাপাশি ওই দিন অনলাইন ভার্সনেও প্রকাশ পায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)