গাংনীতে করোনায় মৃত্যুবরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
গাংনীতে করোনায় মৃত্যুবরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীতে ছাত্রলীগের ইফতার ও করোনা প্রতিরোধে কাজ করতে গিয়ে মৃত্যুবরণকারী চিকিৎক, নার্স, পুলিশ-প্রশাসন ও সাংবাদিকদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গাংনী পৌর ছাত্রলীগের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিবের সভাপতিত্বে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)