আলমডাঙ্গায় নির্দেশনা অমান্য, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
আলমডাঙ্গায় নির্দেশনা অমান্য, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় লকডাউন উপেক্ষা করে রাস্তায় মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার না করে শহরে ঘোরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত কয়েকজনকে জরিমানা করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জানা গেছে, করোনাভাইরাস রুখতে আলমডাঙ্গা শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে এমনকি শহরে দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি এই নির্দেশ অমান্য করে সরকারের ঘোষিত বিধি-নিষেধ অমান্য করে মাস্ক, গ্লাভস ব্যবহার না করে বিনা কারণে শহরে ঘোরাফেরা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে সরকারি আদেশ অমান্যের দায়ে সণ্টুকে ৩ শ টাকা, তরিকুল ইসলামকে ৩ শ টাকা, শিহাবকে ২ শ টাকা, আরিফুল ইসলামকে ৩ শ টাকা, সোহেলকে ২ শ টাকা , ফিরোজকে ৫ শ টাকা, সাইফুল ইসলামকে ১ শ টাকা, মিণ্টু মিয়াকে ৩ শ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)