নমুনা সংগ্রহ করতে গিয়ে মেডিকেল টেকনোলজিস্ট নিজেই করোনায় আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
নমুনা সংগ্রহ করতে গিয়ে মেডিকেল টেকনোলজিস্ট নিজেই করোনায় আক্রান্ত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় করোনা কাজে নিয়োজিত মেডিকেল টেকনোলোজিস্ট (স্বেচ্ছাসেবী) আনিসুজ্জামান রিমনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গতকাল সোমবার সকালে তাঁর ঈড়ারফ-১৯ রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু তাঁর শরীরে কোনো উপসর্গ এখনো পর্যন্ত নেই। রিমন গত ৬ মে তারিখ হতে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বেচ্ছাসেবক হয়ে নমুনা সংগ্রহের কাজে যোগদান করে। পরিবার-পরিজনের নিষেধ উপেক্ষা করে দেশ এবং দশের কল্যাণে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিনা-বেতনে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজ শুরু করে। আলমডাঙ্গা উপজেলার মানুষের কথা চিন্তা করেই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি জানান, ‘আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে বর্তমান সময়ে ঘরে বসে থাকতে পারিনি। দুঃখ হচ্ছে এতো তাড়াতাড়ি আমাকে করোনার কাছে মাথা নত করতে হলো। আজ সম্ভবত আমার উপজেলায় নতুন নমুনা সংগ্রহ হয়নি।’ এর আগে গত ১২ মে তারিখে রিমনের ১ম রিপোর্ট নেগেটিভ আসে। সে পর্যন্ত তিনি নিজ বাড়িতেই ছিলেন। ১৩ মে থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের নির্দেশনায় তাঁর দেওয়া আবাসন ব্যবস্থা গ্রহণ করে এবং সেখানেই অবস্থান করে যথারীতি নমুনা সংগ্রহের কাজ করতে থাকেন। ১৫ মে নতুন করে তাঁর নমুনা দেন। ১৭ মে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। গতকাল অফিসিয়ালি রিপোর্ট আসার পর রিমন ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদের পরামর্শে প্রাতিষ্ঠানিক আইসোলশনে আছে। স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎক প্রতিনিয়ত আনিসুজ্জমান রিমনের খোঁজখবর রাখছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)