আন্দুলবাড়ীয়ায় শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
আন্দুলবাড়ীয়ায় শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আজাদ পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির উদ্যোগে শতাধিক হতদরিদ্র, দুস্থ ও গরীব নারী-পুরুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আজাদ পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির আহ্বায়ক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, আজাদ পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা ফখরুল হাসান টুটুল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা খান তারিক মাহমুদ, আজাদ পাবলিক লাইব্রেরির সদস্য শেখ সম্রাটসহ রিপন ও শোভন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)