হাউলী ইউপি মেম্বার রিকাত আলীর বিরুদ্ধে কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
হাউলী ইউপি মেম্বার রিকাত আলীর বিরুদ্ধে কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের মেম্বার রিকাত আলীর বিরুদ্ধে মাতৃভাতা ও বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ওয়ার্ডের ভুক্তভোগী ডালিমের স্ত্রী শিমু অভিযোগ করে বলেন, দেড় বছর আগে মাতৃভাতার কার্ড দেওয়ার নাম করে তাঁর থেকে এক হাজার টাকা নেন রিকাত মেস্বার। কিন্তু বিভিন্ন অযৌক্তিক কারণ দেখিয়ে তাঁকে দেড় বছর ঘুরাচ্ছেন রিকাত মেম্বার। এদিকে, বয়স্ক ভাতার কার্ডের জন্য এক বছর আগে একই গ্রামের বাবর আলীর কাছ থেকে দুই হাজার টাকা গ্রহণ করলেও এ পর্যন্ত তাঁর ভাতার কার্ড দেওয়া হয়নি। এ রকম এলাকার অনেক অসহায় মানুষ তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। এ বিষয়ে রিকাত আলী মেম্বার অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি টাকা নিয়েছি ভুল করেছি। তারা আমাকে মিষ্টি খেতে টাকা দিয়েছে।’ এদিকে, বিষয়টি তদন্ত করে রিকাত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)