বকেয়া বেতনের দাবিতে মোচিক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
বকেয়া বেতনের দাবিতে মোচিক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। গতকাল সোমবার সকালে কারখানা ফটকে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন। পরে বিক্ষুদ্ধ শ্রমিকেরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা রাস্তায় শুয়ে-বসে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশের তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, গত চার মাস কারখানার প্রায় সাড়ে ৮ শ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছেন না। এতে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। সমাবেশ থেকে দ্রুত টাকা পরিশোধের দাবি জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)