মেহেরপুরে কৃষকের ধান কেটে দিল আ.লীগ

আপলোড তারিখঃ 2020-05-19 ইং
মেহেরপুরে কৃষকের ধান কেটে দিল আ.লীগ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে কোথাও কোথাও। তাই সবাইকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে গতকাল সোমবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্শেনায় মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষক মুনসুর আলীর ধান কেটে দিয়েছেন। এ সময় নেতা-কর্মীরা বলেন, ‘করোনাভাইরাসের কারণে কৃষকেরা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের নজরে আসে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নির্দেশনা ছিল কৃষকের পাশে দাঁড়ানোর।’ ধান কাটার সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামিজ, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক রণ্টু জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম রাজিব, যুবলীগ নেতা রাজু আহমেদ লিটিল, আল মামুন, আজিম, রনিসহ দলীয় নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)