জনসাধারণের চলাচলে কঠোর অবস্থানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন!

আপলোড তারিখঃ 2020-05-18 ইং
জনসাধারণের চলাচলে কঠোর অবস্থানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন! ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চলমান সাধারণ ছুটি ও আগামী ঈদুল ফিতরের ছুটিতে এক জেলা হতে অন্য জেলা এবং উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার এক নির্দেশনা মতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলমান সাধারণ ছুটি এবং আগামী ঈদ-উল-ফিতরের ছুটিতে এক জেলা হতে জেলা এবং এক উপজেলা হতে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে এবং নিজ নিজ স্থানে ঈদ উদ্যাপন করতে হবে। ঈদের ছুটিতে অন্য জেলা হতে আগত কাউকে এ জেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। এর ব্যত্যয় পরিলক্ষিত হলে এবং কোন ব্যক্তি অবৈধভাবে এ জেলায় প্রবেশের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)