মেহেরপুরে আজ থেকে আবারও দোকানপাট বন্ধ!

আপলোড তারিখঃ 2020-05-18 ইং
মেহেরপুরে আজ থেকে আবারও দোকানপাট বন্ধ! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস প্রতিরোধে মেহেরপুর জেলার জনসাধারণের স্বাস্থ্য ও জীবন রক্ষার লক্ষ্যে আজ সোমবার (১৮ মে) থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত মেহেরপুর জেলার সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনাভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল মো. ইমাম ফকরুদ্দিন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন প্রমুখ। এদিকে, জেলা প্রশাসক মো. আতাউল গনি তাঁর ফেসবুক পোস্টে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভায় মেহেরপুর জেলার জনসাধারণের স্বাস্থ্য ও জীবন রক্ষার লক্ষ্যে আগামীকাল (আজ সোমবার) থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত মেহেরপুর জেলার সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)