শৈলকূপায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

আপলোড তারিখঃ 2020-05-18 ইং
শৈলকূপায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকূপায় আবারো ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম নজির জোয়ার্দ্দার। তিনি শৈলকূপার দিগনগর ইউনিয়নের হড়লা গ্রামের মৃত তাসের জোয়ার্দ্দারের ছেলে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৮ দিনে ঝিনাইদহের শৈলকূপায় প্রকাশ্যে জোড়া হত্যাকাণ্ডসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। স্থানীয়রা জানিয়েছে, ভাতিজা রাজন জোয়ার্দ্দারের (২৮) সঙ্গে ঘুড়ি ওড়ানো ও লিচু পাড়াকে কেন্দ্র করে চাচা নজিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজন তাঁর চাচা নজির জোয়ার্দ্দারকে মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু ঘটে। চলতি রমজান মাসে শৈলকূপা উপজেলাতে একের পর এক হত্যাকাণ্ড ঘটতে থাকায় জনমনে ব্যাপক উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ অবশ্য দাবি করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)