ঝিনাইদহে করোনা মুক্তদের ফুল দিয়ে বরণ

আপলোড তারিখঃ 2020-05-18 ইং
ঝিনাইদহে করোনা মুক্তদের ফুল দিয়ে বরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ৪৩ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ১৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭ জন, কালীগঞ্জ ৬ জন, শৈলকূপা ১ জন ও মহেশপুরে ১ জন। এদিকে, ঝিনাইদহে ৬ জন চিকিৎসকসহ ১৫ জনের করোনা জয় করায় তাঁদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় সিভিল সার্জন ডা. সেলিনা বেগম ও পৌর মেয়র সাইদুল করিম মিণ্টু উপস্থিত ছিলেন। গতকাল রোববার সকালে শহরের শিশু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এদের মধ্যে ৬ জন চিকিৎসক, ৩ জন নার্স ও ১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। করোনায় আক্রান্ত বাকি ২৮ জনের অবস্থাও মোটামুটি ভালো বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)