মেহেরপুর পৌর মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-18 ইং
মেহেরপুর পৌর মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন। গতকাল রোববার বিকেলে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র তিন শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে পৌরসভার মেয়র অন্যান্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। এরই ধারাবহিকতায় গতকাল রোববার ৮ নম্বর ওয়র্ডের স্টেডিয়াম পাড়ায় খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মেহেরপুরের মানুষ কর্মহীন হয়ে আছে। কবে নাগাদ এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাব বলা যাচ্ছে না। এজন্য ধনী-গরিব, দল-মত নির্বিশেষে সবার মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’ এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, মহিলা কাউন্সিলর হামিদা বানুসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)