কালীগঞ্জে দুই ডাক্তারসহ ছয়জন করোনা মুক্ত

আপলোড তারিখঃ 2020-05-18 ইং
কালীগঞ্জে দুই ডাক্তারসহ ছয়জন করোনা মুক্ত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ছয়জন করোনা রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। এর মধ্যে দুইজন চিকিৎসক, একজন নার্স ও তিন সাধারণ নারী পুরুষ রয়েছে। উপজেলায় এ পর্যন্ত নয়জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ টিমের তত্বাবধানে দীর্ঘ চিকিৎসার পর এ ছয়জনের শরীরে করোনা নেগেটিভ পাওয়ায় মুক্ত জীবনের ছাড়পত্র দেওয়া হলো। তবে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাঁদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়। করোনা বিজয়ীদের ছাড়পত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, জেলা সিভিল সার্জন সেলিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা ও আরএমও সুলতান আহমেদসহ চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)