ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
করোনাভাইরাসেও থেমে নেই সাধারণ মানুষের ঈদের কেনাকাটা। সরকারি নির্দেশনা সামাজিক দূরুত্ব বজায় রেখে দোকানগুলো চালু রাখার নির্দেশ দিলেও তা মানছেন না অনেক দোকানি। সরকারি নির্দেশ না মানার কারণে ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল শনিবার দুপুরে চারটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাঁরা চারটি দোকানে ৬ হাজার ৫ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কালীগঞ্জ থানার এএসআই ইব্রাহিমসহ ফোর্স। সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সরকারি নির্দেশনা না মানার কারণে তাঁদের এ জরিমানা আদায় করা হয়। তাঁদের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
