গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2020-05-17 ইং
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক হোসেন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে উপজেলার তেরাইল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিক হোসেন তেরাইল গ্রামের সম্রাট হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিক হোসেন রাস্তার পার হওয়ার সময় বালিয়াঘাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমন দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ধাক্কা দিলে শিশুটি আহত হয়। সাদিককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান। ঘাতক ইমন মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)